VitaRoot Baby Cerealac — Formula ৩ (১-২ বছর বয়সী শিশুর জন্য)
শিশুর বেড়ে ওঠার এই সময়ে দরকার আরও ঘন ও সমৃদ্ধ পুষ্টি, যা তার সুস্থ ওজন বৃদ্ধি ও সার্বিক বিকাশে সহায়ক হবে। VitaRoot Baby Cerealac Formula ৩ তৈরি হয়েছে ২৩টি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে, বিশেষভাবে ১ থেকে ২ বছর বয়সী শিশুদের জন্য।
এতে রয়েছে লাল চাল, ওটস, গম, রাজগিরা, রাগি, বার্লির মতো সুষম শস্যদানা; মুগ ডাল, মসুর ডাল, ছোলার মতো প্রোটিন সমৃদ্ধ উপাদান; কাঠবাদাম, আমন্ড, চিনাবাদাম, কাজুবাদাম, চিয়া সিড, তিসি, মরিচা, বিটরুট গুঁড়ো, দারুচিনি ও মৌরির মতো পুষ্টিগুণে ভরপুর উপাদান। এই সমৃদ্ধ মিশ্রণ শিশুর দৈনিক পুষ্টির চাহিদা পূরণ করে, সুস্থ ওজন বৃদ্ধিতে সহায়ক হয় এবং শক্তি ও বুদ্ধির বিকাশে ভূমিকা রাখে।
বৈশিষ্ট্য:
১০০% প্রাকৃতিক উপাদান
কোনো যোগ করা চিনি নেই
হোমমেইড মানের গুণগত মান
প্রিজারভেটিভ মুক্ত
তৈরির নিয়ম: ২-৩ চামচ পাউডার পরিমাণমতো পানি বা দুধে ফুটিয়ে ৫-৭ মিনিট রান্না করুন, ঠাণ্ডা করার সময় নাড়তে থাকুন যাতে দলা না বাঁধে, কুসুম গরম অবস্থায় শিশুকে খাওয়ান।
নেট ওজন: ৫০০ গ্রাম
| weight | 500 gm, 1000 gm |
|---|







Reviews
There are no reviews yet